২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ লাখ শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ৭ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 04:33 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সোমবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে ।

মিজানুর রহমান ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন। তার মার্কেন্টাইল ব্যাংকের ৮৫ লাখ ১২ হাজার ৯৯৫টি শেয়ার রয়েছে, তিনি ৭ লাখ ৮০ হাজারটি বিক্রি করবেন।

বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন।

২০০৪ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।