১০ হাজার মোটরসাইকেল আমদানি করবে এটলাস
পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ ১০ হাজার মোটরসাইকেল আমদানি করবে।
সাইকেল আমদানিসহ কারিগরি সহায়তার জন্য ১১ আগস্ট চংকিং জনসেন গ্রুপের সঙ্গে এক বছরের চুক্তি করেছে কোম্পানিটি।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত দেওয়া হয়েছে।
সাইকেল আমদানিতে এটলাসের ব্যয় হবে সাড়ে ৬ মিলিয়ন ডলার।
