২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ শেয়ার বিক্রি করবেন তাকাফুল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

তাকাফুল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা হাসনাইন হারুন তার হাতে থাকা কোম্পানির ১০ লাখ ৮ হাজার শেয়ার বিক্রি করবেন।

হুমায়ুন কবীর পাটওয়ারী নামে কোম্পানির অপর এক উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার কিনবেন করবেন।

স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হবে।