জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা ২৭ অগাস্ট
আগামী ২৭ অগাস্ট পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত।
জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর জিপিএইচ ২০ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে নগদ ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০১২ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
