সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি ৯০ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, এপেক্স ট্যানারি ও শাহাজিবাজার পাওয়ান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।
