২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭৭ কোটি ৮ লাখ টাকা বেশি। 

দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, শাহাজিবাজার পাওয়ার, এপেক্স ট্যানারি ও ইউনাইটেড পাওয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দর।