এপেক্স ট্যানারির ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ৩০ ডিসেম্বর ২০১৫ সমাপণী বছরের জন্য এই লভ্যাংশ দেবে।
রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এপেক্স ট্যানারির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৯ সেপ্টেম্বর।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৭৩ টাকা ৪৮ পয়সা।
আগের বছরও কোম্পানিটি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৫ সালে এপেক্স ট্যানারি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
