সপ্তাহের শেষ দিনে দরপতন পুজিবাজার
সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক কমেছে।
বৃহস্পতিবার দিন শেষে দেখা যায়, মোট লেনদেনের পরিমাণ ৬০৩ কোটি ২৪ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৫৫ লাখ টাকা কম।
দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কম ৪ হাজার ৮০৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টিল এবং বিএসআরএম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮২ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।
