সারাদেশে রবির ভ্রাম্যমাণ গ্রাহক সেবা
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারাদেশে ভ্রাম্যমাণ গ্রাহক সেবা চালু করেছে।
চলতি বছরের এপ্রিল মাস থেকে ঢাকা মহানগরে ছয়টি মোটর-সাইকেল গ্রাহকদের সাধারণ জিজ্ঞাসা, সিম পরিবর্তন, নতুন সংযোগ বিক্রি (প্রি এবং পোস্ট-পেইড), ইজি লোড এবং মোবাইল ডাটা বিক্রিসহ নানা সেবা দিচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারাদেশে একই ধরনের সেবা প্রদানে রবির ১৬টি ক্যারাভান কাজ করে যাচ্ছে।”
এগুলোর মধ্যে ঢাকা মহানগর ও এর পার্শবর্তী এলাকায় চারটি, চট্টগ্রামের মুরাদনগর এবং আগ্রাবাদে দুটি করে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, ময়মনসিংহ, সিলেট, কুষ্টিয়া ও বরিশালের গ্রাহকদের সেবা দিতে একটি করে ক্যারাভান রয়েছে।
রবির এই উদ্ভাবনী গ্রাহক সেবা গ্রাহকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে বলে দাবি করে আপারেটরটি।
