অফার নিয়ে বাংলালিংকের বিজ্ঞাপনে সাকিব-শিশির
বাংলালিংক গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে বিজ্ঞাপনে হাজির হয়েছেন সাকিব-শিশির দম্পতি।
মোবাইল অপারেটর বাংলালিংক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে শিশির।
এই বিজ্ঞাপনেই দেওয়া হয়েছে ২৯ টাকা রিচার্জ অফার। স্পেশাল এই অফারে থাকছে যে কোনো বাংলালিংক নম্বরে ২৫ পয়সা প্রতি মিনিট, ২৫ পয়সা প্রতি এসএমএস দিন-রাত ২৪ ঘণ্টা। এছাড়াও যে কোনো ইন্টারনেট প্যাকেজ কিনলেই ২৫ শতাংশ বোনাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিব নিজের ফেসবুক পেইজে এই বিজ্ঞাপন শেয়ার করে বলেছেন, ‘এটি আমাদের একসাথে করা প্রথম কাজ। যে কোনো কিছু প্রথমবারের মতো করতে পারার আনন্দ সবসময় একটু অন্যরকম।’
নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।
