৪০ হাজার শেয়ার বিক্রি করবেন ইস্টল্যান্ড ইস্যুরেন্সের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
নজরুল ইসলাম নামের ওই উদ্যোক্তা ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন বলে মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
তার কাছে কোম্পানির ১ লাখ ১১ হাজার ৫০০ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন।
এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যেএই শেয়ার বিক্রি করতে পারবেন।
