এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি শেয়ার হোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অগাস্ট।
