২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘রানার’র শো-রুম উদ্বোধন করলেন সাকিব

গাজীপুরে রানার অটোমোবাইলসের একটি শো-রুম উদ্বোধন করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 11:12 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মোড়ে রানার-এর পঞ্চম শো-রুম উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে সাকিব আল হাসান বলেন, “আমি রানারের সঙ্গে থাকাটা উপভোগ করি। কারণ রানার দেশেই মটরসাইকেল তৈরি করে। এটা আমাদের জন্য গৌরব ও আনন্দের। আমি এমন আনন্দের অংশীদার সব সময় হতে চাই।”

তিনি বলেন, “আজ আমার খুব ভালো লাগছে এজন্য যে, আমি যে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই ব্র্যান্ডটির আরও একটি শো-রুম উদ্বোধন হলো। এর মানে বাজারে রানারের পণ্যের চাহিদা উত্তরোত্তর বাড়ছে।”

Image
গাজীপুরে রানার-অটোমোবাইলসের শো-রুম উদ্বোধন করেন সাকিব আল হাসান

গাজীপুরে রানার-অটোমোবাইলসের শো-রুম উদ্বোধন করেন সাকিব আল হাসান

এসময় অন্যদের মধ্যে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের ভালুকায় ১২৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রানার অটোমোবাইলস ফ্যাক্টরি থেকে ৫০ সিসি থেকে ১৫০ সিসির মটরসাইকেল বাজারে আসছে।

শো-রুম উদ্বোধনের সময় প্রিয় ক্রিকেটার সাকিবকে দেখতে শত শত মানুষের ভিড় জমে যায়। এসময় পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। সাকিব নিজেও তার গাড়ি নিয়ে বের হতে পারছিলেন না। পরে রানার কর্তৃপক্ষের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।