আইফোন কেনায় মূল্যছাড় রবি গ্রাহকদের
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড আইফোন কেনার ক্ষেত্রে ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় সরাসরি নগদ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।
শুধু আইফোন সিক্স (১৬ জিবি, ৬৪ জিবি) এবং আইফোন সিক্স প্লাস (১৬ জিবি) কেনায় গ্রাহকরা মূল্যছাড়ের সুযোগ নিতে পারবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।
‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় প্লাটিনাম এইস গ্রাহকরা ১৫ হাজার টাকা এবং প্লাটিনাম গ্রাহকরা ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় পাবেন।
গ্রাহক এই অফার দুটির মধ্যে কোনটি গ্রহণ করতে পারবেন, তা জানার জন্য ‘সিএটি’ লিখে ১২১৩ নাম্বারে এসএমএস করতে হবে। এর মাধ্যমে গ্রাহক ধন্যবাদ কর্মসূচিতে তার অবস্থান জানতে পারবেন।
শুধু গুলশান, মিরপুর, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি, পল্টন, উত্তরা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামের আগ্রাবাদ ও মুরাদপুরে অবস্থিত রবি সেবা কেন্দ্রে এই মূল্যছাড়ের অফার উপভোগ করা যাবে।
গ্রাহকরা নগদ টাকা, ক্রেডিট আথবা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
স্ট্যানচার্ট, অ্যামেক্স, ইবিএল কার্ডে কোনো রকম সুদ ছাড়াই (ব্যাংকের ইএমআই নীতিমালা অনুযায়ী) মূল্য পরিশোধ করতে পারবেন। ইএমআই ৬ মাসের জন্য প্রযোজ্য হবে। অফারটির আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট কিনতে পারবেন।
