‘মিনিয়ন’ দেখতে ‘একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি’
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক অ্যানিমেশন মুভি ‘মিনিয়ন’ দেখকে গ্রাহকদের জন্য নিয়ে এলো একটির সঙ্গে আরেকটি টিকেট ফ্রি পাওয়ার সুযোগ।
‘একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি’ এই অফার নির্দিষ্ট চল্লিশটি (৪০) শো’তে আগামী ১০ জুলাই থেকে ৯ আগস্ট র্পযন্ত চলবে।
যেকোনো গ্রাহক নির্দিষ্ট শো’র জন্য এই অফারটি উপভোগ করতে পারবেন এই পুরো মাস জুড়ে। ৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট প্রযোজ্য হবে এই স্পেশাল অফারে।
বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি’ আমাদের মুভি প্রিয় গ্রাহকদের জন্যে উৎসাহমূলক একটি অফার। আমাদের গ্রাহকেরা তাদের বন্ধু এবং পরিবারের সাথে একসঙ্গে বসে সিনেমা উপভোগ করবেন আগের চেয়ে অর্ধেক খরচে।”
