২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে লোকসানে বিআইএফসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) বছরের প্রথম প্রান্তিকে লোকসান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিআইএফসির করপরবর্তী লোকসান হয়েছে ২ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা ।

আগের বছর একই প্রান্তিকে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৩৭ লাখ ১০ হাজার টাকা ।

২০১৫ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, কোম্পানির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ছিল ২ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা।