সালভো কেমিকেলের এজিএম পিছিয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিকেল ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৬ অগাস্ট কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে বলে বুধবার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
এর আগে ৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৭ জুলাই এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল ১০টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
