মেঘনা লাইফ ইন্সুরেন্সের আয়ে প্রবৃদ্ধি
বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৭ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি ১৫- মার্চ ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বুধবার ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, এ প্রান্তিকে কোম্পানির মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা।
২০১৪ সালে প্রথম প্রান্তিকে কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২২ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ২৩০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা।
