ডিএসইতে ৭১৫ কোটি টাকা লেনদেন
ঈদের ছুটি পর দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে ৭১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২০ কোটি ৫০ লাখ টাকা বেশি।
এই বাজারে সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৭৪২ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৪৪টির দর বেড়েছে; কমেছে ১৪২টির, অপরিবর্তিত ছিল ২৯টির দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হল- এসপিসিএল, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, এমজেএল বিডি ও একটিভ ফাইন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩১ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার।
সিএসইতে এদিন ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
ঈদ-উল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত বন্ধ ছিল পুঁজিবাজার।
