২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের মুনাফা এক শতাংশ কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির অর্ধবার্ষিক (জানুয়ারি–জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বছরের প্রথম ৬ মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪৭ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ৫৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা।

আর এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি করপরবর্তী  মুনাফা করেছে ৫১২ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৮০ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ৫৪১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ১ পয়সা।