২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে বন্ড ছাড়বে বিএসআরএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল বাজারে বন্ড ছাড়তে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, প্রকৌশল খাতের কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে।

এজন্য ২৫ অগাস্ট বিকেল ৪টায় চট্টগ্রাম শহরের লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে কোম্পানি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

এজন্য ২৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বন্ড ছেড়ে টাকা তুলে তা দিয়ে মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ ও পাওয়ার প্রজেক্টে বিনিয়োগ করবে বিএসআরএম স্টিল।