১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পথচলার ৫০ বছর পূর্তি উদযাপন এসএমসির

দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় ‘অর্ধেক’ ব্যবহারকারী এসএমসির গর্ভনিরোধক পদ্ধতিতে নির্ভর করে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

নানা আয়োজনে পথচলার ৫০ বছর পূর্তি উদযাপন করল স্যোশাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

পাঁচ দশকের এই পথচলা স্মরণীয় করে রাখতে শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশির দশকে ডায়রিয়া ছিল দেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ। এসএমসি ব্রান্ডের ওরস্যালাইন দেশজুড়ে সহজলভ্য হওয়ায় ডায়রিয়াজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে যায়। 

“বর্তমানে এসএমসি মা ও শিশু, কিশোর-কিশোরী ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব অংশীজনের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে বাংলাদেশ এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের ‘কাছাকাছি’ পৌঁছে গেছে। 

দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় ‘অর্ধেক’ ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির ওপর নির্ভর করে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সারোয়ার বারী, আন্তর্জাতিক সোশ্যাল মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি জেফ ফ্রেন্স, এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে এসএমসি বিভিন্ন ধরণের জনস্বাস্থ্য পণ্য বাজারজাত করছে। এগুলোর মধ্যে- ওরাল স্যালাইন, অনুপুষ্টি পাউডার, ইলেক্ট্রোলাইট ড্রিংক, কৃমিনাশক ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, ফর্টিফাইড বিস্কুট অন্যতম।