প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের সহায়তা যাবে ‘নগদ’-এ
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নগদকে আর্থিক সহায়তা বিতরণের এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে।
গত ২৩ এপ্রিল রাতে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এরইমধ্যে অনুদান বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নগদকে আর্থিক সহায়তা বিতরণের এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
মহামারীর সময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শুরু হয় নগদের মাধ্যমেই। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি, সমাজসেবা মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা নগদবিতরণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
