ব্যাংক থেকে নগদ-এ অ্যাড মানি করলে ৫০ টাকা ক্যাশব্যাক
‘নগদ ইসলামিক’-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংক থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৭০ টাকা
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অ্যাপ অথবা সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপ থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন ৫০ টাকা।
বৃহস্পতিবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ-অ্যাপে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। নগদ গ্রাহকেরা ব্যাংক থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক।
এছাড়া ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৭০ টাকা ক্যাশব্যাক।
‘নগদ’-এর তালিকাভুক্ত ২৭টি ব্যাংক থেকে অ্যাড মানি করে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।
ব্যাংকগুলো হচ্ছে: ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। এজন্য তার ‘নগদ’ অ্যাকাউন্টটি অ্যাকটিভ ও ফুল প্রোফাইল অবস্থায় থাকতে হবে।
১১ অক্টোবর চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত।
কোনো কারণে এই ক্যাম্পেইন চলাকালীন কোনো গ্রাহক শর্ত পূরণ করার পরেও ক্যাশব্যাক না পেলে নগদ-এর হটলাইনে অভিযোগ জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সে ক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক তার ‘নগদ’ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্য কোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না।
ক্যাশব্যাক ক্যাম্পেইন বিষয়ে বলতে গিয়ে নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন।”
