২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা

“ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না,” বলেন গভর্নর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 06:24 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা চালু হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শনিবার ইসলামী ব্যাংকের এই শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আহসান এইচ মনসুর বলেন, “ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না। এ ব্যাংকের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, এগিয়ে যাচ্ছে।”

ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ বলেন, সারাদেশে ৪০০টি শাখা, ২৬৫টি উপশাখা, ২ হাজার ৮০০টি এজেন্ট আউটলেট এবং তিন হাজারের বেশি এটিএম/সিআরএম রয়েছে ইসলামী ব্যাংকের। 

“দেশজুড়ে বিস্তৃত এই নেটওয়ার্ক ব্যাংকের জনপ্রিয়তা প্রমাণ করে। এই ব্যাংকের কর্মীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে। একই ছাদের নিচে এতো সৎ ও যোগ্য মানুষ কোথাও নেই।”