২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

২০২৩-২০২৪ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় এ পুরস্কার পেয়েছে ব্যাংকটি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 05:44 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় এ পুরস্কার পেয়েছে তারা। 

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা  আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এ পুরস্কার নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা। 

ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ ও মোহাম্মদ ইয়াহিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত উল্যাহসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।