১৭ ও ২৪ মে শনিবার খোলা থাকবে ব্যাংক
এ দুই দিন গ্রাহকরা সব ধরনের লেনদেন করতে পারবেন বলে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মাসে কর্মদিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার সঙ্গে মিল রেখে আগামী ১৭ ও ২৪ মে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
এ দুই দিন গ্রাহকরা সব ধরনের লেনদেন করতে পারবেন বলে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে।
আগামী ঈদুল আজহা ঘিরে চাকরিজীবীদের টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ করে দিতে ছুটির সূচিতে অদল বদল করেছে সরকার।
সে অনুযায়ী, ঈদের পর আগামী ১১ বুধবার ও ১২ জুন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবারের দুই সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।
ওই দুই দিন সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
