Published : 21 Jul 2026, 10:17 PM
জ্বালানি সরবরাহে প্রযুক্তিনির্ভর ও টেকসই উদ্যোগের জন্য ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছে ডিজিটাল জ্বালানি সেবাদাতা কোম্পানি মাই ফুয়েল পাম্প।
‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ বিভাগে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
মাই ফুয়েল পাম্পের কর্ণধার পার্থ প্রতীম চৌধুরী বলেন, এ অর্জন বাংলাদেশের জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের স্বীকৃতি।
এ সাফল্যের জন্য তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পদ্মা অয়েল পিএলসি, গ্রাহক ও প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পদ্মা অয়েলের অনুমোদিত ডিজিটাল মোবাইল ডিলার হিসেবে মাই ফুয়েল পাম্প গ্রাহকের কাছে ডিজেল পৌঁছে দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কোম্পানির ভাষ্য, বিএসটিআই অনুমোদিত ও সিলযুক্ত মিটারসহ মোবাইল ডিসপেন্সার ভ্যানের মাধ্যমে সরাসরি ডিপো থেকে ডিজেল সরবরাহ করায় জ্বালানির পরিমাণ, মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
২০২৫ সালে কার্যক্রম শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি শিল্পকারখানা, হাসপাতাল, হোটেল ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ করছে।