জেসিআই ঢাকা হেরিটেজের নতুন কমিটি
সংগঠনের এজিএমে ফারাহনাজ ফিরোজকে লোকাল প্রেসিডেন্ট ও আহসানুল হক আদনানকে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।
নতুন নেতৃত্ব নির্বাচন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টার, যেটি ২০২৫ সালে দায়িত্ব পালন করবে।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ফারাহনাজ ফিরোজকে লোকাল প্রেসিডেন্ট (এলপি) করে এ কমিটি করা হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এলইভিপি) হিসেবে দায়িত্ব পালন করবেন আহসানুল হক আদনান।
কমিটিতে রয়েছেন-লোকাল ভাইস প্রেসিডেন্ট গাজী সানি ইসনাইন, মো. মোস্তফিজুর রহমান খান রিমাজ এবং জুনাইদ হোসেন (সেক্রেটারি জেনারেল); তাসমিন হক তুলিন লোকাল ট্রেজারার; হাসান হায়দার শুভ জেনারেল লিগ্যাল কাউন্সিলর; এবং নাইমুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. ফারহান আহমেদ মজুমদার, মো. সাইফ-উল-আলম ও বেনজির আবরার লোকাল ডিরেক্টর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেসিআই একটি বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব উন্নয়ন এবং সমাজে অর্থবহ প্রকল্পে অংশগ্রহণের সুযোগ প্রদান করে।
এ বছর জেসিআই ঢাকা হেরিটেজ তাদের অসাধারণ অবদান এবং অর্জনের জন্য বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
“চ্যাপ্টারটি মোস্ট আউটস্টান্ডিং লোকাল প্রেসিডেন্ট পুরস্কার পাওয়ার পাশাপাশি মোস্ট অউটস্টান্ডিং মেন্টাল হেলথ অ্যাওয়েরনেস প্রজেক্ট এবং মোস্ট অউটস্টান্ডিং ওয়াটার কনজারভেশন প্রজেক্ট পুরস্কারও অর্জন করেছে।”
বার্ষিক সাধারণ সভায় অতিথি ছিলেন ম্যানেজমেন্ট প্রফেশনাল নাফিজ ইমতিয়াজুদ্দিন। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির সদস্য এবং জেসিআই ঢাকা হেরিটেজের সাবেক সভাপতিরা।
