‘ওলিও ওরোলিও’ অলিভ অয়েল বাজারজাত করছে ইসি অর্গানিক
বর্তমানে সব সুপারশপ, বাজার, শপিংমল ও অনলাইনে পাওয়া যাচ্ছে।
‘ওলিও ওরোলিও’ ব্র্যান্ডের অলিভ অয়েল দেশের বাজারে এনেছে ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অলিভ অয়েল, এবং স্কিন কেয়ার ম্যাসাজ অলিভ অয়েল- এই তিন ধরনের তেল নিজস্ব স্টেট অব আর্ট প্ল্যান্টে বোতলজাত করে বাজারজাত করছে তারা।
মঙ্গলবার গুলশানে ইস্ট কোস্টের প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ’ওলিও ওরলিও’দেশের একমাত্র আন্তর্জাতিক হালাল স্বীকৃতিপ্রাপ্ত এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রত্যায়িত হালাল অলিভ অয়েল। বর্তমানে সব সুপারশপ, বাজার, শপিংমল এবং অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে।
এই অলিভ অয়েল কোলেস্টেরল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে বলেও কোম্পানিটির দাবি।
অনুষ্ঠানে ইসি অর্গানিকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ চৌধুরী, পরিচালক পরিকল্পনা (ইসিজি), দিলরুবা চৌধুরী, নির্বাহী পরিচালক (ইসিজি), মো. নাঈম এ. চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
