০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন একজন বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:59 PM

Updated : 08 Oct 2026, 08:59 PM

ভ্রমণ কোটায় ডলার কিনতে আগ্রহীদের কাছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো একসঙ্গে সর্বোচ্চ তিন হাজার ডলার বিক্রি করতে পারবে। আগে এ সীমা ছিল ২ হাজার ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার দিয়ে বলেছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো একবারে সর্বোচ্চ তিন হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে।

একজন গ্রাহকের জন্য প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ ‘অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য’ মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন একজন বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারেন। আগে এর পরিমাণ ছিল ১২ হাজার ডলার।