লাইসেন্স পেল সমাধান সার্ভিস লিমিটেড
পিএসপি লাইসেন্সের জন্য তিন বছর আগে আবেদন করেছিল সমাধান সার্ভিস লিমিটেড।
পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিস লিমিটেড’।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জারি করে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সমাধান সার্ভিস লিমিটেডে হিসাব খোলার মাধ্যমে অনলাইন কেনাকাটা, পরিষেবা বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটের বিল দেওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ২০২১ সালের নভেম্বরে সমাধান সার্ভিস বাংলাদেশ ব্যাংকে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করে। তবে নানা কারণে প্রতিষ্ঠানটিকে অনাপত্তিপত্র দিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে এনওসি দেওয়া হয়।
