২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের মাঠ কর্মকর্তাদের কর্মশালা

ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের ১০০ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:44 PM

Updated : 17 Oct 2022, 06:44 PM

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পে নবনিযুক্ত ১০০ জন ফিল্ড অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাকিব মো. রেজাউর রহমান।

বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান এম জোবায়ের আজম হেলালী।