৩০ বছর পূর্তিতে কক্সবাজারে এসএসজির ব্যবসায়িক সম্মেলন
সুপার স্টার গ্রুপের সেলস টিম, পরিবেশক, দেশের বাইরের বিজনেস পার্টনার, সেলস হেড, বিজনেস হেড এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিন হাজারের বেশি অংশগ্রহণকারী নিয়ে ৩০ বছর পূর্তির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন করেছে ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ ও লাইটিং খাতের কোম্পানি সুপার স্টার গ্রুপ (এসএসজি)।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি দুই দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়।
সুপার স্টার গ্রুপের সেলস টিম, পরিবেশক, দেশের বাইরের বিজনেস পার্টনার, সেলস হেড, বিজনেস হেড এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রথম দিন এসএসজি'র সেলস টিম এবং ফিল্ড অফিসার থেকে শুরু করে চিফ সেলস অফিসার পর্যন্ত সবার কাজের স্বীকৃতি দেওয়া হয়। মোটিভেশনাল সেশন, স্ট্র্যাটেজিক আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন ছিল অনুষ্ঠানে।
দ্বিতীয় দিনের আয়োজনে উপস্থিত ছিলেন সারা দেশে থাকা এসএসজির এক হাজারের বেশি পরিবেশক। কোম্পানির সাফল্যের ভিত তৈরিতে তাদের অবদানের স্বীকৃতি জানানো হয় সেই অনুষ্ঠানে। পাশপাশি ব্যবসায়িক কৌশলগত আলোচনা, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।
সুপার স্টার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী আব্দুল মজিদ, পরিচালক মাহবুবুর রহমান সহ তাদের পরিবারের সদস্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।
