আইএফআইসি ব্যাংকের মাসব্যাপী ‘রেমিটেন্স উৎসব’ শুরু
এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা সপ্তাহের সাত দিনই অ্যাকাউন্টে রেমিটেন্সের টাকা গ্রহণ করতে পারবেন।
দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখার লক্ষ্য নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করেছে মাসব্যাপী ‘আইএফআইসি ব্যাংক রেমিটেন্স উৎসব’।
বুধবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে এ উৎসবের উদ্বোধনের খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ব্যাংকটি।
এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা সপ্তাহের সাতদিনই তাদের অ্যাকাউন্টে রেমিটেন্সের টাকা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের হাতে আমরা দ্রুত, সহজে এবং নিরাপদে রেমিটেন্স পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলছি। আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, সম্মিলিতভাবে আমরা এই রেমিটেন্স খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।”
আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রেমিটেন্স সেবায় আইএফআইসির সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে মানিগ্রাম বাংলাদেশের বিজনেস স্পেশালিস্ট খাইরুল আল আমিন, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাজমুল হোসেন, মাস্টারর্কাড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের হেড অব অপারেশন্স শিহাব হাসান এবং ঊর্ধ্বতন র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
