২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বস্তিতে শিশুমৃত্যু সমস্যা নিয়ে ইউল্যাবে সেমিনার

সেমিনারে প্রবন্ধ পড়েন গবেষক ও নৃ-তাত্ত্বিক নওশীন সিদ্দিকা ফারিহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 09:24 PM

Updated : 19 Jun 2023, 09:24 PM

ঢাকার বস্তিতে শিশু মৃত্যু বিষয়ক একটি সেমিনার হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানায়, ‘একটি সামাজিক পর্যেবক্ষণ অধ্যায়ন: ঢাকার বস্তিতে শিশুমৃত্যুর সামাজিক-সাংস্কৃতিক পারস্পরিক ক্রিয়া উন্মোচন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন বিভাগ। 

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন গবেষক ও নৃ-তাত্ত্বিক নওশীন সিদ্দিকা ফারিহা। 

প্রবন্ধে তিনি ঢাকা শহরের বস্তিতে শিশুমৃত্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এটি সামাজিক ও বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করছে, সে বিষয়েও আলোকপাত করেন। 

প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। 

সেমিনারের শেষাংশে অংশগ্রহণকারী গবেষক এবং ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।