আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক
ফাইনালে ২-০ গোলে হারায় স্ট্যান্ডার্ড ব্যাংককে।
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফাইনালে ইসলামী ব্যাংক ২-০ গোলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে হারিয়ে শিরোপা অর্জন করে।
ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয়বারের মতো ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে ব্যাংকের মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। দেশের ৩১টি বেসরকারি ব্যাংক এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ট্রফি গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দীন ও কাজী মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।
