শেলটেক এখন চট্টগ্রামে
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেলটেক গ্রুপের বর্তমানে ৪০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানি শেলটেক প্রাইভেট লিমিটেড এবার চট্টগ্রামে তাদের কার্যালয় চালু করেছে।
গত ২০ জানুয়ারি দক্ষিণ খুলশীর জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসে (সড়ক নম্বর ৩, বাড়ি নম্বর ৭এ১, দ্বিতীয় তলা) নতুন শাখা অফিসের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতায় শেলটেকের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মো. শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭ বছরের যাত্রায় শেলটেক ঢাকায় ৪ হাজার ১০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে, অর্জন করেছে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেলটেক গ্রুপের বর্তমানে ৪০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, নির্মাণশিল্প, কনসাল্টেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, অবকাশ বাণিজ্য, কার্গো পরিবহন, সিরামিকস, এসপিসি পোল উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম।
