১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শিখা

সহকারী মুখপাত্র হয়েছেন দুই পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শিখা
হুসনে আরা শিখা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 06:26 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে দুজনকে সহকারী মুখপাত্র করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে।

দুই সহকারী মুখপাত্র হলেন- ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।

মেজবাউল হকের স্থলাভিষিক্ত হওয়া হুসনে আরা শিখা ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দিয়ে শুরু করা শিখা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।