১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন ৭ মডেলের ‘স্মার্ট ফ্রিজ’ আনল ওয়ালটন

অন্যান্য ব্র্যান্ডের চাইতে প্রায় এক লাখ টাকা কমে মিলছে সর্বাধুনিক প্রযুক্তির ওয়ালটন ফ্রিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

কোরবানির ঈদ উপলক্ষে স্মার্ট প্রযুক্তির সাতটি মডেলের ফ্রিজ এনেছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। 

বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন করপোরেট অফিসে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম এসব ফ্রিজ উন্মোচন করেন বলে এক সংবাদ বিজ্ঞিইপ্ততে জানানো হয়েছে।

এতে বলা হয়, এসব ফ্রিজের মধ্যে এইট ইন ওয়ান কনভার্টিবল মোডের ডলবি সাউন্ডযুক্ত এন্ড্রয়েড অপারেটিং ২১.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট রেফ্রিজারেটর যেমন রয়েছে, তেমনই আইওটি ও এআই ডক্টরসহ সর্বাধুনিক ফিচারের থ্রি-ডোরের সাইড বাই সাইড মডেলের স্মার্ট রেফ্রিজারেটরও রয়েছে। 

আরও রয়েছে ইনভার্টার টেকনোলজির কনভার্টিবল মোড সমৃদ্ধ রিভার্সিবল ডোর মডেল, ওয়াটার ডিস্পেনসারের বটম ও মাউন্টেড মডেল এবং ডিজিটাল কন্ট্রোল ডিসপ্লের সেমি নো-ফ্রস্ট মডেলের রেফ্রিজারেটর।

অনুষ্ঠানে বলা হয়, বাজারে অন্যান্য ব্র্যান্ডের বড় ডিসপ্লের ফ্রিজের দাম তিন লাখ টাকার বেশি হলেও ওয়ালটনের ক্ষেত্রে দাম পড়বে প্রায় দুই লাখ টাকা। এসব ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি থাকছে। পাশাপাশি ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা সুবিধাও মিলবে।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, “গ্রাহকের হাতে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য তুলে দিতে সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) টিমের প্রকৌশলীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী ডিজাইন, প্রযুক্তি ও ফিচারের নতুন নতুন মডেলের ফ্রিজ গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছি।”

ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন হাই-টেকের বিজনেস কো-অর্ডিনেটর (রেফ্রিজারেটর) শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।