২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রংপুর মহানগর পুলিশের বর্ষপূর্তিতে সহযোগী কেএসআরএম

পুলিশের পাশে থেকে বর্ষপূতিকে উৎসবের আমেজ দেওয়ায় কেএসআরএমের সমৃদ্ধি কামনা করেন রংপুর রেঞ্জের ডিআইজি।

রংপুর মহানগর পুলিশের বর্ষপূর্তিতে সহযোগী কেএসআরএম

রংপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তিতে স্মরণিকা ‘প্রগতি’ কেএসআরএমের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলামের হাতে তুলে দেন কমিশনার নূরে আলম মিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 05:53 PM

Updated : 19 Sep 2022, 05:53 PM

শৃঙ্খলা-আস্থা-প্রগতি এই তিন শপথে অনুষ্ঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানিকতা।

শুক্রবারের ওই আয়োজনে সহযোগী ছিল দেশের অন্যতম বৃহৎ ইস্পাত প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রংপুরের পুলিশ কমিশনার নূরে আলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ।

ডিআইজি আলীম মাহমুদ বলেন, “রংপুর মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে চার বছরে পদার্পণ করেছে। পুলিশের পাশে থেকে বর্ষপূতিকে উৎসবের আমেজ দেওয়ায় কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

দিনব্যাপী আয়োজনে অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, জেলা প্রশাসক আসিব আহসান, কেএসআরএমের মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংসের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মাসুম বিল্লাহসহ বিভাগীয় পর্যায়ের ঊধ্বর্তন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতারা।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা স্মারক হিসেবে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘প্রগতি’ কেএসআরএমের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলামের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে র‌্যাফেল ড্র, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।