২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের সব অফার ‘মাই অফার’ আইকনে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিকাশ।

বিকাশের সব অফার ‘মাই অফার’ আইকনে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 11:53 PM

Updated : 13 Sep 2022, 11:53 PM

গ্রাহকদের জন্য নির্বাচিত সব অফার এক জায়গায় খুঁজে পেতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘মাই অফার’ আইকন।

 সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিকাশ।

এতে বলা হয়, অ্যাপের হোম স্ক্রিনের ‘মাই বিকাশ’ অংশের নতুন এই আইকনে ট্যাপ করার পর গ্রাহক তার জন্য দেওয়া আকর্ষণীয় অফারগুলোর লিস্ট দেখতে পারবেন। লিস্টে প্রতিটি অফারের বিস্তারিত এবং মেয়াদ শেষ হবার তারিখ দেওয়া থাকবে।

অফারগুলোর পাশে থাকা ‘গেট অফার’ বাটনে ট্যাপ করেই সরাসরি চলে যাওয়া যাবে পরবর্তী ধাপগুলোতে। ফলে অল্প কয়েক ধাপেই গ্রাহকের জন্য পছন্দের অফারগুলো নেওয়ার সুযোগ তৈরি হবে এবং সময় সাশ্রয় হবে।