ইসলামী ব্যাংকে আরডিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন
ফিল্ড অফিসারদের এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) ফিল্ড অফিসারদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী।
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির (আইবিটিআরএ) অধ্যক্ষ এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম ও কে এম মুনিরুল আলম আল-মামুন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহীদুল হক খন্দকার, এম যুবায়ের আজম হেলালী ও নাজমুস সাকিব মো. রেজাউর রহমান।
