‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক
‘এক্সেলেন্স ইন কনজ্যুমার কার্ডস-ডেবিট’, ‘এক্সেলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস’ ও ‘এক্সেলেন্স ইন ই-কমার্স পেমেন্ট’ এ তিন ক্যাটাগরিতে তারা পুরস্কার পেয়েছে।
কার্ডে সর্বোচ্চ লেনদেন করায় ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
‘এক্সেলেন্স ইন কনজ্যুমার কার্ডস-ডেবিট’, ‘এক্সেলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস’ ও ‘এক্সেলেন্স ইন ই-কমার্স পেমেন্ট’ এ তিন ক্যাটাগরিতে তারা পুরস্কার পেয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেনের হাতে পুরস্কারগুলো তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এসময় ঢাকায় মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার উপস্থিত ছিলেন।
