২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় আকারের টাইলস আনল আকিজ সিরামিকস

নান্দনিকতায় এ নির্মাণ উপকরণ অনন্য বলে কোম্পানিটির ভাষ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 03:43 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

দেশে বড় আকারের ফ্লোর টাইলস উৎপাদন ও বাজারজাত শুরু করার কথা জানিয়েছে আকিজ সিরামিকস।

বিশ্বজুড়ে বড় আকারের টাইলস জনপ্রিয় হয়ে ওঠায় আকিজের প্রিমিয়াম সিরিজ ‘ক্যাথেনা’ এ উদ্যোগ নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে আসা ১০০×১০০ সিএম সাইজের বড় হাই-গ্লস টাইলস বাসাবাড়ি বা কমার্সিয়াল স্পেসকে ‘নান্দনিক, মডার্ন ও লাক্সারিয়াস লুক’ দেবে।

“উন্নত প্রযুক্তির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সবচেয়ে বড় এই টাইলস বাজারে আনার মাধ্যমে আকিজ সিরামিকস বরাবরের মতোই নান্দনিক সৌন্দর্য, ফাংশনাল পারফর্ম্যান্স ও অনন্য কারুনৈপুণ্যের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।"