২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের মিছিল

প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী’ ও ‘উন্নয়নমূলক’ আখ্যা দিয়ে ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:24 AM

Updated : 25 Apr 2022, 04:17 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাজেট স্বাগত জনিয়ে মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

মিছিলটি দলীয় অফিসের সামনে থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও জিরো পয়েন্ট হয়ে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ (দক্ষিণ) এবং স্বেচ্ছাসেবক লীগ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ।

এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগ এক বিবৃতিতে ‘গণমুখী’ বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানান।

এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,"বর্তমান সরকার আজ (বৃহস্পতিবার) ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। এই বাজেট একটি সময় উপযোগী,গণমুখী ও উন্নয়নমূলক বাজেট ।"

'গণমুখী' বাজেট জাতিকে উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। 

প্রস্তাবিত বাজেট বাংলাদেশের আপামর জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।