২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল অবকাঠামো তৈরিতে গুরুত্বারোপ

বর্তমান মেয়াদে দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্কসহ অন্যান্য ডিজিটাল অবকাঠামো তৈরি দ্রুত সম্পন্ন করা হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করার সময় অর্থমন্ত্রী বলেন, “বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, সফটওয়ার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর এবং কম্পিউটার ভিলেজসহ ডিজিটাল অবকাঠামো তৈরি দ্রুত সম্পন্ন করা হবে।

“বর্তমানে আট হাজার ডাকঘর এবং ৫০০টি উপজেলা ডাকঘরকে ই-সেন্টারে রুপান্তরের কাজ চলছে।”

“আমরা ২য় সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য হয়েছি, শিগগিরই এর সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি,” বলেন অর্থমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রগতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: হালচিত্র ২০১৪' নামে একটি পুস্তক সংসদে উপস্থাপন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণায় উৎসাহ দিতে আগামী অর্থবছরগুলোতেও অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।

“সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত গবেষণার জন্য কক্সবাজারের রামুতে একটি আন্তজার্তিক মানের মেরিন অ্যাকুরিয়ামসহ জাতীয় সমুদ্র গবেষণা ইন্সষ্টিটিউট স্থাপনের কাজ শুরু করেছি,” বলেন অর্থমন্ত্রী।