২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের প্রত্যাশা পূরণ হবে: মেনন

বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা মোটামুটিভাবে পূরণ হবে বলে মনে করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 10:29 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মেনন বলেন, “প্রবৃদ্ধির হার অব্যাহত আছে এবং এই বাজেট ঘোষণার পরেও এই হার অব্যাহত থাকবে।”

প্রস্তাবিত বাজেটে সবার ‘সুরক্ষার’ বিষয়টি নিশ্চিতের চেষ্টা করা হয়েছে বলেও মনে করেন মেনন।

তিনি বলেন, “এই বাজেটের মধ্য দিয়ে মোটামুটিভাবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করছি।”