২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সারি সারি রিসোর্ট-কটেজে সাজছে সাজেক

বোঝার উপায় নেই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় কোনো উপত্যকা নাকি নাগরিক জীবনের জঞ্জালে ভরা কোনো অলিগলি।

অজয় মিত্র অজয় মিত্র

নাগরিক সাংবাদিক

Published : 30 Mar 2023, 04:33 PM

Updated : 10 Apr 2023, 11:06 PM

রুইলুই পাহাড়ে পথের দুধারে সারি সারি ভাসমান দোকান, রিসোর্ট, কটেজের নানান রঙের দৃষ্টিনন্দন স্থাপনা। মাথার উপর  খোলা আকাশ ছাড়া দুপাশের প্রাণ প্রকৃতি দেখা ক্রমশ দুরূহ হয়ে উঠছে। তাই ভ্রমণ পিপাসুরা আসেন হেলিপ্যাডের আশপাশ থেকে প্রকৃতি দেখতে। এখান থেকে  ছোট-বড় পাহাড় দেখা বেশ উপভোগের।

সূর্যাস্তের সময় হেলিপ্যাডের নিচের রাস্তার ধার ঘেঁষে সারি সারি স্ট্রিটফুডের ভ্যান, রুইলুই পাহাড়ের দোকানপাট ও স্থাপনাগুলোর আলোকসজ্জা দেখা যায় । বোঝার  উপায় নেই জায়গাটা  ভূপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় কোনো উপত্যকা নাকি নাগরিক জীবনের জঞ্জালে ভরা কোনো অলিগলি।

অদূরের কংলাক পাহাড়ে যাতায়াত আগের চেয়ে অনেক সহজ হয়েছে এমন ভাষ্য স্থানীয়দের।  সেখানেও রয়েছে নানান রিসোর্ট-কটেজ।

লুসাই গ্রামে পর্যটকরা ঐতিহ্যবাহী পোশাকে ছবি তুলতে পারেন নির্ধারিত সময় ও অর্থের বিনিময়ে।

প্রকৃতির উপর শোষণ বাড়তে থাকলেও, ঘুরতে আসা অনেকের কাছে সান্তনা এই আগেকার দুর্গম সাজেক  দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Image

পাহাড়ের দুধারে সারি সারি নানা রংয়ের দোকান, রিসোর্ট  আর কটেজ

Image

স্থাপনার কারণে মাথার উপর খোলা আকাশ ছাড়া দুপাশের প্রাণ প্রকৃতি দেখা ক্রমশ দুরূহ হয়ে উঠছে।

Image

আদিবাসী মাচাং ঘরের আদলে বানানো কটেজ।

Image

আরও একটি কটেজ।

Image

সাজেক আর্মি রেস্ট হাউজ।

Image

লুসাই গ্রামে ঐহিত্যবাহী লুসাই পোশাক পরতে পারবেন পর্যটকরা।

Image

কংলাক পাহাড়ের পথে গড়ে উঠা স্থাপনা।

Image

হেলিপ্যাডের নিচের রাস্তায় সারিবদ্ধ স্ট্রিটফুডের ভ্যান।

Image

কংলাক পাহাড়ের পথের ধারে গড়ে উঠা সাজেক কটেজ।

Image

কুয়াশায় ঢাকা ছোট-বড় পাহাড়ের ঢেউ।

Image

সাজেক ভ্যালির প্রবেশদ্বার।

Image

ঐহিত্যবাহী ব্যাম্বু টি স্টলের চা  পরিবেশনার কারণেই পর্যটকদের কাছে আকর্ষণীয়।

Image

মফস্বলের কোন বাজার মনে হলেও, রাতের সাজেক এমনই হয়।

Image

আলোকিত রেস্তোরাঁয় রাতে কোথাও কোথাও থাকে গানের আয়োজন।

Image

রাতের সাজেকে এভাবে আলোকিত হয় কটেজগুলো।

Image

মেঘপুঞ্জি রিসোর্টের নন্দনশৈলী আকর্ষণ করছে পর্যটকদের।

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।