২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: স্মরণে ও বিচারের দাবিতে চিত্র ও প্রতিবাদলিপি প্রদর্শনী

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 20 Apr 2012, 06:49 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

ব্লগারদের ঘোষিত লাগাতার প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার, ২০ এপ্রিল ২০১২ তারিখ সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত ছবির হাট প্রাঙ্গনে পালিত হল চিত্র ও প্রতিবাদলিপি প্রদর্শনী। এতে ফটো সাংবাদিকদের কাছ থেকে সংগৃহিত সাগর-রুনির আলোচকচিত্র, ব্লগারদের ৮ এপ্রিল প্রতিবাদ সমাবেশের আলোকচিত্র, প্রতিবাদ ব্যানার, ব্লগে পোস্ট ও মন্তব্য হিসেবে বিভিন্ন ব্লগারদের মন্তব্য প্রদর্শিত হয়।